নাটোরের বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নূরে আলম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মেমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম জহির,,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আগামী কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে এবং তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, বনপাড়া শহর স্বেচ্ছাসেবক দলে কোনো অনুপ্রবেশকারী বা আওয়ামী লীগের এজেন্টদের স্থান দেওয়া হবে না। গত ১৭ বছরে যারা দলের দুঃসময়ে নানা জুলুম-নির্যাতন সহ্য করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

বড়াইগ্রাম, (নাটোর) প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

27 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

38 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

18 hours ago