নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ও বিশকাকুনী—এই দুইটি ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে অপুষ্ট শিশু মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (৮/৯/২০২৫) সকালে পূর্বধলা জগৎমণি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
০ থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে অপুষ্টির হার সহনীয় মাত্রায় নামিয়ে আনার সফলতায় এই স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা। সভাপতিত্ব করেন নান্দাইল এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা (নইম), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন, ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক টেকনিকাল ম্যানেজার ডা. জয়ন্ত কুমার নাথ, সদর ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল এবং বিশকাকুনী ইউনিয়ন চেয়ারম্যান আমিরুল ইসলাম আল-আমিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অপুষ্টি শিশুদের ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়। সম্মিলিত প্রচেষ্টায় পূর্বধলার এই অর্জন দেশের জন্য অনুপ্রেরণা। তারা উপজেলার প্রতিটি ইউনিয়নকে অপুষ্টি মুক্ত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…