দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনঃ ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা আদায়

নেত্রকোনা জেলার  দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু‘জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার ০৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। গাউকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, গাউকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে কয়েকজন লোক দেশীয় ড্রেজারের মাধ্যমে জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। পরে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের নিয়ে ওখানে উপস্থিত হই এবং ঘটনার সত্যতা পাই। পরবর্তিতে মোঃ উজ্জ্বল সরকার, (পিতা মোফাজ্জল সরকার) নামে একজন কে ৫০ হাজার ও মোঃ আনিসুর রহমান (পিতা মিরাশ উদ্দিন) নামে একজনকে ৫০ হাজার টাকা সহ মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, যে বা যারাই অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নেত্রকোনা প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago