রায়পুরায় আশরাফুন্নেছা স্কুলের নাম পরিবর্তন করে নতুন নাম “শহীদ আবু সাঈদ স্কুল”

নরসিংদীর রায়পুরায় সাবেক সংসদ সদস্য রাজুর মায়ের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। আগে স্কুলটির নাম ছিল “আশরাফুন্নেছা স্কুল”, যা পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে “শহীদ আবু সাঈদ স্কুল”।সোমবার আনুষ্ঠানিকভাবে এ নামফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, যুবদল নেতা শাহীন মাস্টার, রায়পুরা কেন্দ্রীয় মিলন মন্দিরের সভাপতি সবুজ নন্দীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা শহীদ আবু সাঈদের অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠার আহ্বান জানান।

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago