রামগতিতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে।

ভুক্তভোগী মোহাম্মদ সেলিম (৫৫) জানান, তিনি তার ফসলি জমিতে বসতঘর তৈরি করে সম্প্রতি বসবাস শুরু করেন। কিন্তু পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, চর কোলাকপা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আজহার আহমেদের ছেলে রুহুল আমিন ভুট্টো তার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে অতর্কিতে সেলিমের ঘরে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের ভেতরের কিছু মালামালের ক্ষতি হলেও কোন প্রাণহানি ঘটেনি।

স্থানীয়রা জানান, আগুন দেখে এলাকাবাসী চিৎকার করলে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে দুপুরে অভিযুক্ত রুহুল আমিন ভুট্টো পুলিশের উপস্থিতিতে বালু উত্তোলনের একটি মেশিন ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করেছে বলেও অভিযোগ করেন সেলিম। পরে তিনি রামগতি থানায় ফোন করে বিষয়টি জানান।

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন,
“এটি মূলত জমি নিয়ে বিরোধের ঘটনা। মোহাম্মদ সেলিম তার জমি থেকে বালু উত্তোলন করছিলেন—এ নিয়ে কয়েকজন অভিযোগ করেছিলেন। দুপুরে পুলিশ গিয়ে উভয়পক্ষকে ডেকে সতর্ক করে আসে। পরে সন্ধ্যায় বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমরা দোনো পক্ষকে একত্রিত করে বিষয়টি তদন্ত করে দেখব।”

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago