পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে : জামালপুরে চরমোনাই পীর রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর আমাদের পরিবর্তনের সুযোগ এসেছে। স্বাধীনতার তেপ্পান্ন বছরে যে পদ্ধতি ফেল করেছে, সে পদ্ধতিতে আর নির্বাচন চাই না। তিনি বলেন, আবার খুনিরা আসবে, চাঁদাবাজরা আসবে, স্টেশন-ঘাট দখলকারীরা আসবে, তাদের জন্য কেউ জীবন দেয়নি।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

এ সময় চরমোনাই পীর বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের সেখানে মূল্যায়ন হবে। পিআর পদ্ধতিতে এককভাবে সরকার ক্ষমতায় যাওয়ার এবং ফ্যাসিস্ট চরিত্রের হওয়ার সুযোগ থাকে না। পিআর পদ্ধতির মাধ্যমে গুন্ডা তৈরি হয় না। কালো টাকার দৌরাত্ম্য তৈরি হয় না। পেশিশক্তি তৈরি হয় না। বিশেষ করে নির্বাচনের সেন্টার দখলের সুযোগ থাকে না। সবচেয়ে বড় সংস্কার হলো, নির্বাচন পদ্ধতির সংস্কার।

তিনি আরও বলেন, ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট হওয়ার পর তারা দেশ পরিচালনা করেন। এককভাবে ক্ষমতায় যান। এরপর সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করেন। যখন মন চাই, তখনই সেই রকমভাবেই সংবিধান পরিবর্তন করেন। এটা কি মামাবাড়ির রান্নাবাড়ির খেলা নাকি? মন যা চাইবে, তাই করতে হবে। ৪০ শতাংশ ভোট পাবেন আর ৬০ শতাংশ ভোটের মূল্য নেই?ইসলামী আন্দোলনের জামালপুর জেলার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সদস্য সৈয়দ ইউনুছ আহাম্মদ প্রমুখ।

জামালপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago