দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত

সিলেটে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচাপায় ফরিদ মিয়া নামের এক কৃষক নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটেছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিহত ফরিদ মিয়া দক্ষিণ সুরমা উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ফরিদ মিয়া গরু চরাতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। ২টার দিকে ইউএনও ঊর্মি রায়কে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের প্রধান গেট দিয়ে প্রবেশ করার সময় তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে।

এ বিষয়ে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়কে ফোন দিলে তিনি সেটি রিসিভ হয়নি।

মোগলাবাজার থানার ওসি (তদন্ত) কাজী তবারক হোসেন বলেন, ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত হয়েছেন। নিহতের পরিবার লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন। তাছাড়া স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টাও চলছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম  বলেন, দক্ষিণ সুরমা ইউএনওর গাড়িচাপায় এক কৃষক নিহত হয়েছেন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। কী কারণে এ ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।

সিলেট ব্যুরো

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago