রাজউককে বাণিজ্যের হাতিয়ার বানিয়েছেন অথরাইজড অফিসার ইলিয়াস: ১২ লক্ষ টাকার বিনিময়ে নোটিশ গায়েব

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মূলত ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন ও পরিকল্পনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা। কিন্তু বাস্তবে এ সংস্থা এখন সাধারণ নাগরিকের কাছে পরিচিত সেবা না পাওয়া, হয়রানি আর ঘুষ–বাণিজ্যের কেন্দ্র হিসেবে। এটি এখন দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতীক হয়েও দাঁড়িয়েছে। রাজউকের কার্যক্রমে সেবার চেয়ে অভিযানের প্রতি আগ্রহ বেশি বলেই মনে করছেন নগর–পরিকল্পনাবিদ ও সেবাগ্রহীতারা।

রাজউক একটি নিয়ন্ত্রক সংস্থা হলেও এর সেবামূলক কয়েকটি বড় দায়িত্ব রয়েছে। মানুষের সঙ্গে সম্পৃক্ত সেবামূলক কাজের মধ্যে রাজউক ভবনের নকশা অনুমোদন, জমির ব্যবহার পরিবর্তনের অনুমোদন, প্লটের মালিকানা হস্তান্তর ও নামজারি, ভবন বা স্থাপনার উচ্চতা–সংক্রান্ত ছাড়পত্র, আবাসন প্রকল্প পরিচালনা ও প্লট বরাদ্দ, ইমারত নির্মাণ সম্পন্ন হওয়ার পর ব্যবহার অনুমোদন, জমি ও ভবনের তথ্য প্রদান, নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও হালনাগাদ, ভবন নির্মাণ তদারকি ও পরিদর্শনের কাজগুলো করে থাকে। এসব কাজের মাধ্যমে রাজধানীর নিয়ন্ত্রিত, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পরিবেশ গড়ে তোলা এই কর্তৃপক্ষের উদ্দেশ্য হলেও বাস্তবে এই সেবাগুলোর অনেকটাই জটিলতা, দালালচক্র ও দীর্ঘসূত্রতার কারণে নাগরিকদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাজউকের সেবা নিয়ে গবেষণা করছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ওই গবেষণায় বলা হয়েছিল, এই সংস্থা ঢাকার উন্নয়নের মূল দায়িত্বপ্রাপ্ত সংস্থা হওয়ার পাশাপাশি দুর্নীতির প্রতীকেও পরিণত হয়েছে। পাঁচ বছর আগে প্রকাশিত ওই গবেষণায় আরও বলা হয়, স্বচ্ছতা, জবাবদিহি, অংশগ্রহণ ও দায়িত্বের অপব্যবহার—এসবের কারণে রাজউকের সার্বিক প্রশাসনিক ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যা ঢাকার উন্নয়নকেও বাধাগ্রস্ত করছে।

পাঁচ বছর পর এসেও রাজউকের ওই অবস্থার তেমন কোনো একটা পরিবর্তন হয়নি বলে মনে করছেন নগর–পরিকল্পনাবিদ ও সেবাপ্রার্থীরা।

সৈরাচার হাসিনার পতন হলেও তার দোসররা থেমে নেই, সে সময়ে কোটি কোটি টাকা কামালেও এখনো থেমে নেই এরা। সরকারের কোটি কোটি টাকা মেরে এখনো কিভাবে বহাল তবিয়তে থাকতে পারে দুর্নীতিবাজ কর্মকর্তারা।

এ জন্যই কি ৫ আগষ্ট হয়েছিলো। শত শত মানুষ কেনইবা শহীদ হয়েছিলো আর কেনইবা হাজার হাজার মানুষ আহতসহ জেল জুলুমের শিকার হয়েছিলো। দপ্তরটিতে এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অথরাইজড বিভাগে গত ১৫ বছরের দুর্নীতিবাজ চক্রের সিন্ডিকেট ভেংগে দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য অন্তর্বর্তীকালিন সরকারের প্রচেষ্টা বিফলের চক্রান্তে লিপ্ত রয়েছে- অথরাইজড অফিসার ইলিয়াসের নেতৃত্বে গঠিত একটি শক্তিশালী সিন্ডিকেট- এমনও অভিযোগ আছে। অত্র দপ্তরে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা কর্মচারীদের দাবি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় যেন এই সিন্ডিকেটকে জবাবদিহিতার আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন।

রাজউক জোন-৫/২ এর এরিয়ার মধ্যে রয়েছে তেজগাঁও রেললাইন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণী- শহিদ ক্যাপ্টেন মনসুর আলী সড়ক- কাকরাইল মোড়- কাকরাইল রোড- মাওলানা ভাসানী সড়ক- কদম ফোয়ারা- শিক্ষা ভবনের পশ্চিম সীমানা- শিক্ষা চত্বর- হাইকোর্ট স্ট্রিট- দোয়েল চত্বর কাজী নজরুল ইসলাম এভিনিউ-টিএসসি মোড়- নীলক্ষেত সড়ক- নীলক্ষেত বুক মার্কেট দক্ষিন সীমানা- নিউ মার্কেট পিলখানা রোড- গনকটুলি রোড- হাজারীবাগ বাসস্টপ-ঝাউচর বাজার- কেরাণীগঞ্জ উপজেলা সীমানা- বুড়িগঙ্গা নদী আটি বাজার মোড়- আটি বাজার কলাতিয়া রোড- চন্ডিপুর- ধলেশ্বরী নদী-রাজউক সীমানা- সাব-জোন ৫/১ এর দক্ষিন সীমানা- তেজগাঁও ফার্মগেট রেলগেট- তেজগাঁও রেললাইন।

এই বৃহৎ এরিয়ায় অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস দায়িত্ব পালন করছেন। এই ইলিয়াস হোসেনের সহযোগী হিসেবে রয়েছেন একাধিক ইমারত পরিদর্শক এবং অন্যান্য কর্মকর্তা। এই কর্মকর্তা কাজের ফাঁকফোকর কাজে লাগিয়ে নোটিশ বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন কোটি টাকা। রাজউকের কোন ইমারত পরিদর্শকের ব্যক্তিগত সহকারী না থাকলেও এই ইলিয়াস তার ছোট ভাইকে ইমারত পরিদর্শক মনিরুজ্জামানের ব্যক্তিগত সহকারী হিসেবে রেখেছেন।রাজধানীর ফার্মগেট তেজতুরি বাজার এলাকায় দুইটি অবৈধ ভবনের বিষয়ে গত মে মাসে দুইটি অভিযোগ জমা হলেও ব্যবস্থা নেয়নি এই অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস। পরবর্তীতে দৈনিক সবুজ বাংলাদেশের হাতে এই তথ্য আসলে মোঃ ইলিয়াস হোসেনের সাথে প্রতিবেদক কথা বলতে গেলে তিনি এমন ভাব করেন যে এই এড়িয়া তার দেখার কথা তা তিনি জানেনই না। জোন-৫ এর পরিচালক মোঃ হামিদুল ইসলাম এর সাথে এই বিষয়ে কথা বললে তিনি অথরাইজড অফিসারকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।

আগষ্টের শুরুতে পরিচালক ও অথরাইজড অফিসারকে প্রশ্ন করা হয় মে মাসের অভিযোগের পরে আ অবৈধভাবে নির্মাণাধীন ভবনের বিষয়ে কেন ব্যবস্থা নেয়া হচ্ছেনা? এমন প্রশ্নের উত্তর আসে ব্যবস্থা নেয়া হচ্ছে। এর মধ্যে তথ্য আসে অথরাইজড অফিসার মোঃ ইলিয়াসের সাথে এই দুই ভবন থেকে লেনদেন হয়েছে। এই তথ্য নিয়ে জোন-৫ এর পরিচালকের সাথে কথা বললে তড়িঘড়ি করে ০৮ আগষ্ট এই দুই ভবনের বিদ্যুৎ বিচ্ছন্নের জন্য ডিপিডিসি তে চিঠি প্রেরণ করে রাজউক।

গত ১২ আগষ্ট এই ভবনের বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে রাজউক জোন-৫ এ গেলে অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস বলেন বিদ্যুৎ বিচ্ছিন্নের জন্য ডিপিডিসি তে চিঠি দেয়া হয়েছে তাদের সাথে কথা বলতে পারেন।

শুধু এই দুটি ভবনই নয় অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস এর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। পূর্ব রাজাবাজার এলাকায় হোল্ডিং নং ১৩১/১ এই বাড়িতে এক সপ্তাহের সময় বেধে দিয়ে নোটিশ করেছিল ০৮ জানুয়ারি ২০২৫ তারিখে কিন্তু ০৮ মাস পেরিয়ে গেলেও সাত দিন শেষ হয়নি অথরাইজড অফিসার মোঃ ইলিয়াসের, নেয়নি কোন ব্যবস্থা। জানাগেছে মোটা অংকের লেনদেন হওয়ার কারনে নোটিশটি ফাইল চাপা পড়েছে।

ধানমন্ডির কলাবাগানে এক বাড়িতে ০৬ জানুয়ারি ২০২৫ তারিখে এক সপ্তাহের সময় বেধে দিয়ে নোটিশ করেছিলেন অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস। জানাগেছে ১২ লক্ষ টাকার বিনিময়ে সেই নোটিশটিই গায়েব করে দিয়েছেন এই কর্মকর্তা যার কিছু তথ্য-উপাত্ত রয়েছে প্রতিবেদকের হাতে।

নকশার বাহিরে ২০ ফিট থাকায় নিউ এ্যালিফ্যান্ট রোডের ল্যাবরেটরী রোডে হোল্ডিং নং ১১০,১১১,১১২ এবং একই দিনে হোল্ডিং নং ৮২ যা আবাসিক ভবনের অনুমতি থাকলেও বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহারের কারনে ২০ অক্টোবর ২০২৪ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে ভবনের মিটার সংযোগ বিচ্ছিন্ন ও ভবন আংশিক উচ্ছেদ করে সকল প্রকার নির্মাণ কাজ ও ভবন ব্যবহার বন্ধের নির্দেশ প্রদান করা হয়। কিন্তু তথ্যসূত্রে জানাগেছে দুই ভবন থেকে মোঃ ইলয়াসের সাথে ৩৫ লক্ষ টাকার বিনিময়ে সকল নির্দেশ উপেক্ষা করে নির্মাণ কাজ ও ভবন ব্যবহার চালিয়ে যাচ্ছেন ভবন মালিকেরা।

এছাড়াও হাতিরপুলের একাধিক ত্রুটিপুর্ন ভবন থেকে টাকা আদায়ের তথ্য রয়েছে প্রতিবেদকের হাতে।

অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস এর সাথে এই সকল বিষয় নিয়ে কথা বললে তিনি কাজের ব্যস্ততা দেখান এবং বলেন আপনারা শুধু আমাদের দোষ দেখেন কিন্তু আমাদের ইমারত পরিদর্শকরা কিভাবে সাইট ভিজিটে যায়, কত কষ্ট করে তা দেখেন না। আমাদের ইমারত পরিদর্শকদের জন্য কোন যাতায়াত ব্যবস্থা নেই, তাদের কাজের সুবিধার্তে একটা বাইক পর্যন্ত দেয় হয়না তা নিয়ে তো আপনাদের কোনদিন লিখতে দেখলাম না।

জোন-৫ এর পরিচালকের সাথে অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস এর এই সকল অপকর্ম নিয়ে কথা বললে তিনি বলেন আপনাদের কাছে সু-নির্দিষ্ট তথ্য থাকলে অবশ্যই বিষয়গুলো সামনে নিয়ে আসুন।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

9 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

14 hours ago