বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে :বেলাবতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে জয়নুল আবেদীন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) জয়নুল আবেদীন বলেছেন, বিএনপি জনগণের দল। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর বেলাবতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, বিএনপি সারাদেশে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। দেশের যে কোনো ক্রান্তিলগ্ন ও দুর্যোগকালীন কঠিন সময়ে বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে।

তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার জনগণের পাশে ছিল না। তারা জনগণকে বঞ্চিত করেছে। কিন্তু বিএনপি জনগণের পাশে ছিল এবং বর্তমানেও জনগণকে পাশে রেখে কাজ করছে, আগামীতেও করে যাবে।এ সময় উপস্থিত ছিলেন- বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূঁইয়া, নরসিংদী জেলা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, বারৈচা বাজার সমবায় বণিক সমিতি সভাপতি ও উপজেলা বিএনপির নেতা মো. মশিউজ্জামান (মশি), বেলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছায়েদুর রহমান শাহাজান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মাসুদ রানা, নরসিংদী জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম আঙ্গুর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী রাকিব, মো. আকাশ মিয়া, হাজি জাকির হোসেন, উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ মাহালম আহমেদ, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. আজিজুল হক রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আশিকুর রহমান পিয়ালসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

35 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago