ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় কোরআন তিলাওয়াতের আয়োজন চলাকালে ভবনধস, ৩জন নিহত

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠান চলাকালীন ভবনধসে অন্তত তিনজন নিহত ও ডজনখানেক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক দুর্যোগ কর্মকর্তা।

সংবাদমাধ্যম সিএনএ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ নারীসহ প্রায় ১০০ মানুষ পশ্চিম জাভার বোগর জেলায় এক কমিউনিটি হলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন তিলাওয়াত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তখন হঠাৎ করে ভবনটি ধসে পড়ে বলে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আদম হামদানি জানিয়েছেন।

তিনি রোববার এএফপিকে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ৮৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনজন মারা গেছেন। ভবনটি সভাকক্ষ ও উপাসনালয় হিসেবে ব্যবহার করা হতো জানিয়ে আদম বলেন, সম্ভবত ভবনের কাঠামো খুব মজবুত ছিল না। লোকজন নবীজির জন্মবার্ষিকী পালনে উৎসাহী হয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

তিনি আরও জানান, ভেতরে থাকা সবাইকে শনাক্ত করা গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের অধিকাংশেরই আঘাত ছিল সামান্য। আদম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, তখন বৃষ্টি হচ্ছিল না ও ভূমিধসের কোনো লক্ষণও দেখা যায়নি।

ইন্দোনেশিয়ায় দুর্বল নির্মাণমান ও ভবন নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে। ২০২২ সালে দক্ষিণ কালিমান্তানে তিনতলা একটি মিনি-মার্কেট ধসে পড়ে পাঁচজন নিহত হন। এর দুই বছর আগে জাকার্তায় পাঁচতলা একটি ভবনের আংশিক ধসে দুজন আহত হন।

২০১৮ সালে জাকার্তার পূর্বে চিরেবনে এক সংগীতানুষ্ঠানের মহড়ায় অংশ নেওয়া ভবন ধসে পড়ে সাত কিশোর-কিশোরী নিহত হয়। একই বছরে জাকার্তার ইন্দোনেশিয়া স্টক এক্সচেঞ্জ ভবনের মেজানাইন ফ্লোর লবিতে ধসে পড়লে অন্তত ৭৫ জন আহত হয়েছিল।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago