নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন :ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনকালে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কিছু রাজনৈতিক দলের আচরণের কারণে আমরা নির্বাচন নিয়ে কিছুটা উদ্বিগ্ন।’ তবে যথাসময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা কিছুটা উদ্বিগ্ন।তবে নির্বাচন যথাসময়ে হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। বিএনপি শুরু থেকেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে।’দ্বিবার্ষিক সম্মেলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, প্রস্তুতির সব কাজ শেষ করা হয়েছে। তিনি বলেন, ‘সম্মেলনকে ঘিরে নানা আয়োজন রয়েছে।আমরা আশা করছি, এটি অত্যন্ত সফল একটি সম্মেলন হবে। সবচেয়ে বড় পাওয়া হলো—আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।’

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের ক্লিন ইমেজসম্পন্ন আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে মির্জা ফখরুল কোনো মন্তব্য করতে রাজি হননি।পরিদর্শনকালে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

51 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago