সিরাজগঞ্জে চাঁদার দাবিতে উড়ো চিঠি, পুড়িয়ে দেওয়া হলো অটো রাইস মিল

সিরাজগঞ্জ সদরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে অটো রাইস মিলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মিল মালিকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে পৌনে ৭ টার দিকে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামের সোহেল সামি অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত মিল মালিক আব্দুর রশিদ সংবাদ কর্মীদের বলেন, ‘১২ দিন আগে মিলে একটি চিরকুট লিখে ঝুলে রাখা হয়েছিল। তাতে লেখা ছিল ‘১০ লাখ টাকা না দিলে মিল ও মালিক কে একেবারে পোড়ায়া দিমু’। পরে আতঙ্কিত হয়ে থানায় জিডি করেছিলাম। সেই চিরকুটের লেখাই আজ সত্যি হলো। মিলের ১০০ মন ধান, দুই ট্রাক জুট, পানির মোটর ও ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেল। একজন হুমকিও দিয়েছিল। আমি এসব ঘটনায় মামলা করবো।’কামারখন্দ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নয়ন হোসেন  সাংবাদিকদের বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে ওই মিল মালিকের ঘরে থাকা অনেক ধান ও কাপড়ের জুট পুড়ে গেছেএ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago