বগুড়ায় আন্তঃজেলা ডাকাত মাহবুব অস্ত্রসহ  গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে ট্রাক ড্রাইভারকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের সময় পুলিশের হাতে আটক হয়েছেন আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মাহবুব খাঁন (৩৫)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শাজাহানপুর থানার আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামের সাদিক পার্কের কাছে ঘটনাটি ঘটে। ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হওয়া দুটি ট্রাকের মধ্যে একটি ট্রাকের চাকা পাংচার হলে ড্রাইভার থামান। সেই সুযোগে মোটরসাইকেলে করে তিনজন ডাকাত ট্রাক চালক ও হেলপারকে ঘিরে ধরে। এ সময় মাহবুব খাঁন ড্রাইভার মো. ফরহাদ মিয়ার (৫০) বুকে পিস্তল ঠেকিয়ে তার কাছ থেকে ৪৫ হাজার টাকা এবং অপর ট্রাক থেকে আরও ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ড্রাইভার চিৎকার করলে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ডাকাত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে মাহবুব খাঁন পালানোর চেষ্টা করলে পুলিশ, ড্রাইভার ও হেলপার মিলে ধাওয়া করে তাকে ধানক্ষেত থেকে অস্ত্রসহ আটক করে। গ্রেফতারকৃত মাহবুব খাঁনের বিরুদ্ধে পূর্বে ডাকাতি, হত্যা, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে সিরাজগঞ্জ, নাটোর, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় সংঘটিত ডাকাতি ও অস্ত্র মামলাও রয়েছে। ঘটনার পর ট্রাক ড্রাইভার ফরহাদ মিয়া বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা নং-১০ (ধারা ৩৯৪ পেনাল কোড) দায়ের করেন। এছাড়া পিস্তলসহ আটক হওয়ায় শাজাহানপুর থানার এসআই আবু জাররা বাদী হয়ে মামলা নং-১১ (অস্ত্র আইন ১৮৭৮, ধারা-১৯ এ) রুজু করেন। শাজাহানপুর থানার পুলিশ জানায়, লুণ্ঠিত টাকা উদ্ধারে এবং পলাতক দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago