বিয়ে’র প্রলোভন দেখিয়ে রেমিটেন্স যোদ্ধার বউ কে ধর্ষণ: গ্রেফতার-১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ধর্ষণ মামলায় ডা. কিবরিয়া খানকে (৩০) শনিবার রাতে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ। তিনি ধর্মপাশা উপজেলা হাসপাতালের সামনে অবস্থিত স্বর্ণা ডায়াগনস্টিক সেন্টারে চাকুরীতে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায় যে, পাইকরাহাটি ইউনিয়নের বৌলামের মুকিমপুর গ্রামের স্থানীয় বাসিন্দা ডা. কিবরিয়া খানের বিরুদ্ধে পরকীয়া ও ধর্ষণের অভিযোগে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করেন,ভুক্তভোগী নারী।
ভুক্তভোগী নারী জানান, তার স্বামী প্রবাসী। তিনি তার বাবার এলাকার বৌলাম গ্রামে আমিরুল ইসলামের বাসায় ভাড়া থাকেন। শারীরিক সমস্যার জন্য তিনি স্বর্ণা ডায়াগনস্টিক সেন্টারে ডা. কিবরিয়া খানের কাছে চিকিৎসা নিতে যান। চিকিৎসার একপর্যায়ে ডা. কিবরিয়া খানের সঙ্গে তার ফোনে আলাপচারিতা শুরু হয় এবং তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগীর অভিযোগ, ডা. কিবরিয়া খান তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাসায় গিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারী আরও জানান, তিনি ডা. কিবরিয়া খানকে এমন কাজ থেকে বিরত থাকতে বললেও, তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত ৩০ আগস্ট রাত ২টায় ডা. কিবরিয়া খান পুনরায় তার বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন যে, বিষয়টি আপোস-মীমাংসার চেষ্টা এবং আত্মীয়-স্বজনের সাথে আলাপ-আলোচনা করতে গিয়ে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago