Categories: খেলা

মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো, আর ২ গোল হলেই শীর্ষে

বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়িয়ে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। সবশেষ শনিবার রাতে আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচে পর্তুগালের ৫-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন রোনালদো।

বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ৩৮, আর মেসির ৩৬টি।

৩৬ গোল করতে মেসির লেগেছে ৭২ ম্যাচ, আর রোনালদো ৩৮ গোল করেছেন ৪৮ ম্যাচে।

মেসিকে ছাড়িয়ে গেলেও বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে আরো এক গোল দূরে রোনালদো। সব মহাদেশ মিলিয়ে সেই রেকর্ডটি কার্লোস রুইজের। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত গুয়াতেমালার হয়ে খেলা রুইজ বিশ্বকাপ বাছাইপর্বে ৪৭ ম্যাচ খেলে করেছেন ৩৯ গোল।

রুইজের রেকর্ডটি হয়তো বেশি দিন আর টিকে থাকবে না।কারণ বাছাইপর্বে রোনালদো আরো কয়েকটি ম্যাচ তো খেলবেনই। রুইজকে ছুঁতে তার দরকার এক গোল, ছাড়িয়ে যেতে দুটি।

রোনালদোর মেসিকে ছাড়িয়ে যাওয়ার রাতে জয় পেয়েছে ইংল্যান্ড। নিজেদের মাঠে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে তারা।তবে পর্তুগালের মতো ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে এটি তাদের প্রথম ম্যাচ নয়, চতুর্থ। ৪ ম্যাচে পুরো ১২ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে টমাস টুখেলের দল।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago