জুলাই গণ-অভ্যুত্থানে ৯১৪ জন শহীদের তালিকা প্রকাশ করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স বাংলাদেশ।
আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির মুখপাত্র ফানতাসির মাহমুদ।
ফানতাসির মাহমুদ জানান, রক্তক্ষয়ী বিপ্লবের পরও সরকারের নির্লিপ্ত ভূমিকা গণহত্যার বিচার না হওয়ার ভয়াবহ নজির তৈরি করেছে। পুলিশ ও বিজিবির গুলিতে সর্বাধিক শহীদ হয়েছেন, দাবি করে দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান তিনি।পাশাপাশি বিজিবিপ্রধানের পদত্যাগের দাবিও জানান।
ফানতাসির মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার একটি ভয়ংকর উদাহরণ তৈরি করেছে। সেটা হচ্ছে, বাংলাদেশে গণহত্যার বিচার হয় না। এ দেশে হাজার হাজার মানুষ মেরে যে কেউ মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারে।অর্থাৎ ভবিষ্যতে কেউ যদি গণহত্যা চালাতে চায়, সে পারবে।’
সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করেন, শহীদদের মর্যাদা রক্ষা এবং হত্যাকারীদের বিচারের ব্যবস্থা না হলে অতীতের পুনরাবৃত্তি ঘটতে পারে। একই সঙ্গে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…