বগুড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বগুড়ার ধুনট উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে খেলতে নেমে পানিতে ডুবে আয়শা খাতুন (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়শা খাতুন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলী গ্রামের কামাল পাশার মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
থানা সূত্রে জানা যায়, তিন দিন আগে আয়শা খাতুন তার মায়ের সাথে মহিশুরা গ্রামে নানা আব্দুস ছোবাহানের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে পাড়ার সমবয়সী শিশুদের সঙ্গে নানাবাড়ির অদুরে একটি পুকুরের পানিতে খেলা করছিল। সবাই পুকুরের পাড় থেকে লাফ দিয়ে পানিতে পড়ে ঝাপাঝাপি খেলা করার সময় আয়শা পানিতে ডুবে যায়।
কিন্ত সবাই খেলায় মাতিয়ে থাকার কারণে এ বিষয়টি তখন টের পায়নি অন্য শিশুরা। এক পর্যায়ে সবাই যখন পুকুরের পাড়ে ওঠতে থাকে তখন আয়শাকে না পেয়ে বিষয়টি তার স্বজনদের জানানো হয়। পরে পুকুরের পানি থেকে আয়শার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে আয়শা খাতুনের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago