বগুড়া আদমদীঘিতে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়ার আদমদীঘিতে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আকবর আলী (২৫) নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার মুরইল বাজার সংলগ্ন এলাকার কোথবাউর নামকস্থানে সার ফ্যাক্টরির সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের তাছের মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরইল বাজার থেকে ভোরে কাজ শেষে নওগাঁর দিকে যাওয়ার পথে ট্রাক্টর ও একই দিকে যাওয়া বালু বোঝাই একটি ট্রাক যাচ্ছিল। ট্রাক ড্রাইভারটি ট্রাক্টরটিকে ওভারটেক করার সময় অপর দিক থেকে আরেকটি গাড়ি আসায় বালু বোঝায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে ধাক্কা দেওয়ার পর ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে চালক সহ সড়কের নিচে উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টর চালক আকবর আলী (২৫) মাথার ও বুকে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে ট্রাক্টর চালককে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করেন। বগুড়া শজিমেকে পৌঁছার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার অফিসার্স ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান রহমান বলেন, শনিবার সকালে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টর চালক নিহত হয়েছে কিন্ত‘ এখনো পর্যন্ত কেউ এব্যাপারে থানায় অভিযোগ করেনি।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago