উলিপুরে কর্মসূচীর মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত
কুড়িগ্রাম জেলার উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।
৬ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ২ টা পর্যন্ত উপজেলার তবকপুর বামনের হাটে
আলোকিত বহুতল মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিলো, আনন্দ র্যালী, নবীজির জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা, কুইক প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মহফিল।
আলোকিত শিশু কন্ঠ পরিষদের নির্বাহী পরিচালক মাওলানা মোফাখখের আহমেদ শামসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ইয়াহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
নবীজির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, মাওলানা আবুজার গিফফারী, মাওলানা মোঃ আবুল কাশেম, মোঃ আসাদুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলন, নবীজি (সাঃ) শুধু মুসলমানদের নবী ছিলেন না তিনি ছিলেন সমগ্র মানব জাতির পথ প্রদর্শক। আমরা তার আদর্শ নিয়ে জীবন চালালে দুনিয়া ও আখেরাতে কোন সমস্যা থাকবে না। এ সময় স্হানীয় গুণীজন, মাদ্রাসার শিক্ষক মন্ডলী, মাদ্রাসার বিপুল পরিমাণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে আলোকিত শিশু কন্ঠ পরিষদ থেকে শিক্ষার্থীদের একটি বিশাল র্যালী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ধ্বনি তুলে বামনের হাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিশু কন্ঠ পরিষদে এসে শেষ হয়।
এদিকে উলিপুর সরকারি কলেজের উদ্যোগে সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুর রহমান ও উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোঃ আবু যোবায়ের আল মুকুল।
নবী করিম সাঃ এর জীবনের দিক নিয়ে বক্তব্য রাখেন, কলেজ মসজিদের খতিব মওলানা আকবর আলী।
আরো বক্তব্য রাখেন,
ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক নাজমা আক্তার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ মশিউর রহমান প্রমূখ। এসময় সব বিভাগের শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।