সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

শনিবার ( ৬ সেপ্টেম্বর ) সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ একেএম শামসুদ্দীন সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ ) উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) গনপতি রায়। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। কোরআন তেলোয়াত করেন  নতুন ভাঙ্গাবাি ড় কাসিমুল উলুম মোহাম্মাদীয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল হক।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন,সিরাজগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, মোঃ এনামুল হক,সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ইশারত আলী।
আলোচনা সভা শেষে ফাতিহা শরীফ পাঠ ও মুসলিম উম্মা,দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন  জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম।
পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ ) উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত রাসুল ( সাঃ )এর শানে নিবেদিত কবিতা আবৃত্তি,হামদ-নাত,জীবনভিত্তিক রচনা, আযান ও ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরুস্কার ও সনদ বিতরণ করা হয়।

মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago