Categories: খেলা

‘দলে ফিরে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন নেইমার’

চলছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। যেখানে দলে নেই নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, তিনি ইচ্ছে করেই দলের সেরা তারকাকে বাইরে রেখেছেন। এই সুযোগে বাকিদের পরখ করে নিতে চান। এর মধ্যে নেইমারকেও ফিট হতে সময় দিতে চান তিনি। এখন সবার মনে প্রশ্ন, নেইমার কি ফিট হয়ে ফিরতে পারবেন?

২০২৩ সালের অক্টোবরে শেষবার ব্রাজিলের হয়ে খেলেছেন নেইমার। গুরুতর হাঁটুর চোটে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। ২০২৫ সালে দরিভাল জুনিয়রের দলে ডাক পেলেও ফিটনেস সমস্যার কারণে মাঠে নামতে পারেননি। চোটের যে অবস্থা, ২০২৬ বিশ্বকাপে নেইমার খেলতে পারবেন কিনা; তা নিয়েও আছে ঘোর সংশয়।

তবে উত্তরসূরীর প্রত্যাবর্তন নিয়ে ভীষণ আশাবাদী ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। নেইমার প্রসঙ্গে ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই মহাতারকা বলেন, ‘আমি বিশ্বাস করি এটা শুধু সময়ের ব্যাপার। নামটা কিন্তু নেইমার, তাই এখানে ফেরার প্রশ্ন নেই। খুব শিগগিরই সে আমাদের হয়ে ফিরবে। আর আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে।’নেইমারের ফেরার দাবি তুললেও নতুন কোচ আনচেলত্তির সিদ্ধান্তের বিরোধিতা করছেন না রোনালদিনহো। এসি মিলানে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘কার্লো তো মাত্রই এসেছেন। আমি মিলানে তার সঙ্গে কাজ করেছি। সফল কোচ, অভিজ্ঞতায় ভরপুর। আমি তার জন্য শুভকামনা জানাই। আশা করি তিনি ব্রাজিলকে আবার শীর্ষে ফেরাতে পারবেন।’২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই কেটে রেখেছে ব্রাজিল। তাই বাকি ম্যাচগুলোতে আনচেলত্তি নতুন খেলোয়াড়দের যাচাই করতেই মনোযোগী হচ্ছেন। তবে সমর্থকদের মতোই ব্রাজিলের সাবেক তারকারা নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছেন। আর নেইমারকে দলে পেলে ব্রাজিলের স্কোয়াড যে আরও শক্তিশালী হবে তা বলাই বাহুল্য।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago