রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, রাতে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
এদের মধ্যে রাহুলকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে এবং মনির চিকিৎসা নিয়ে চলে গেছেন।পুলিশের এই কর্মকর্তা বলেন, তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি- আজ রাতের দিকে বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করতে যায় কিছু লোক।
এ সময় পুলিশের সাথে সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যুবকের ডান হাতে এবং অপর যুবকের বাম হাতে গুলি লাগে। পরে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…