“আমি খুশি আল্লাহ তারারে শান্তিতে রাখুক” গৃহহীন-শুক্কুরী বেগম ঘর পেয়ে এভাবেই আল্লাহর দরবারে তারেক রহমানের জন্য দোয়া প্রকাশ করেন

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের খুঁজিউড়া এলাকার ৭০ বছর বয়সী অসহায় শুক্কুরী বেগমের জীবন কাটছিল একটুখানি ঝুপড়িতে। চারপাশের দেয়ালে আর মাথার উপরে দুঃখের ছাউনি কম্বল, বর্ষার দিনে ঘরের ভেতরেই ঢুকে পড়ত আকাশের পানি। নিরাপদ থাকার মতো কোনো আশ্রয় ছিল না। আপনজন ছিলেন না, ভরসার কাঁধও নেই; কেবল প্রতিবেশীদের সহায়তায় কোনো রকমে বেঁচে ছিলেন তিনি।
অবশেষে তার জীবন সংগ্রামে আশার আলো জ্বালালো একটি ঘর। শুক্কুরী বেগমকে নতুন ঘর উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যার সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে শুক্কুরী বেগমের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়। এ সময় জেলা, উপজেলা, পৌর বিএনপি, তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
ঘর পেয়ে খুশিতে ভরে উঠেছেন শুক্কুরী বেগম। কৃতজ্ঞতার অনুভূতিটি ছিল অসীম ও হৃদয়ছোঁয়া। শুক্কুরী বেগম বলেন, আমি খুশি আছি, আমি দোয়া করি আল্লাহ আমার মাথার যতগুলা চুল আছে তারারে বাঁচাইয়া রাখুক। আল্লাহ তারারে শান্তিতে রাখুক
শুক্কুরী বেগমের মাথা গোঁজার ঠাঁই পাওয়ায় খুশিতে ভরে উঠেছে এলাকাবাসীর মন। জয়নাল মিয়া বলেন, এতদিন আমরা দেখেছি তিনি কষ্টের জীবনযাপন করেছেন, যা আমাদেরও খারাপ লাগতো। আজ নতুন ঘর পেয়েছে তার খুশিতে আজ আমরাও অনেক খুশি।
স্থানীয় বিএনপি নেতারা জানান, অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে এই মানবিক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এমন মানুষের পাশে দাঁড়ানোর অনুভূতি আমাদের আনন্দিত করছে।
এ নিয়ে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, স্বামী ও সন্তানহারা, সহায়-সম্বলহীন ৭০ বছর বয়সী শুক্কুরী বেগমকে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। একমাত্র ছোট নাতিকে নিয়ে থাকার কোনো নিরাপদ স্থান ছিল না শুক্কুরী বেগমের। সেই শূন্যতা পূরণের উদ্দেশে এই ঘরটি নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটু উদ্যোগ, একটু চেষ্টা- এনে দেবে সফলতা। আমাদের দলের পক্ষ থেকে এই প্রয়াস অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

নেত্রকোনা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago