অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারণার সাথে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ মিঠাপুকুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ ঘটিকার সময় উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ (নয়াপাড়া) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শেরপুর জেলার বাসিন্দা রিপনের দায়ের করা মামলার ভিত্তিতে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে ক্যাসিনো পরিচালনা এবং ডলার কেনাবেচার নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা করে আসছিল। তারা প্রথমে লোভনীয় প্রস্তাব দিয়ে ভুক্তভোগীদের বিভিন্ন স্থানে ডেকে নিত। এরপর কৌশলে অজ্ঞান করে সঙ্গে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। স্থানীয়রা এ সফল অভিযানের জন্য মিঠাপুকুর থানা পুলিশের প্রশংসা করেছেন।

পুলিশ জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago