এক্সপ্রেস গাংনী
প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় আত্মহত্যা করেছেন রাজা হোসেন (১৮) নামে এক যুবক। রোববার সকাল সাড়ে ৮টায় প্রেমিক রাজা নিজ ঘরের আঁড়ায় গলায় প্যান্টের বেল্ট পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেন তিনি। রাজা গাংনী উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের ছিটাপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য বিথীয়ারা খাতুন এ তথ্য নিশ্চিত করে পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানান, রাজার সঙ্গে স্থানীয় একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি তার সঙ্গে মেয়েটির বিয়ের দিনক্ষণ ও নাক মাছি (নাকফুল) পরানো হয়েছিল। কিন্তু পরে মেয়েপক্ষ তার সঙ্গে বিয়ে দেয়নি। নাক মাছিটি ফেরত পাঠানো হয়েছে রাজার পরিবারের সদস্যদের কাছে। এক সপ্তাহ আগে সেই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। এ ঘটনায় কয়েকদিন ধরে রাজা বিমর্ষ ছিলেন। আজ সকালে তিনি আত্মহত্যা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…