সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা আওতাধীন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭.৩০টায়, গাড়ামাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক( খুলনা বিভাগ )মুফতি মোস্তফা কামাল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ:৫ (বেলকুচি- এনায়েতপুর -চৌহালী ) ঠব সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মোহাম্মদ নুর নবী সাহেব।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলাম আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার সভাপতি মুফতী মহিবুল্লাহ, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ কমিটির সদস্য মাওলানা রেজাউল করিম,এবং প্রভাষক আব্দুস সামাদ প্রমুখ।
মুফতী নুরুন নাবী সাহেব বলেন,
চাঁদাবাজ, লুটেরা ও দালালদের আর সংসদে দেখতে চায় না জনগণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সৎ, দেশপ্রেমিক ও ঈমানদার নেতৃত্বের বিকল্প নেই।”তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার বারবার হরণ করা হয়েছে। দুর্নীতিবাজদের দাপটে রাষ্ট্র আজ দেউলিয়া হওয়ার পথে। অথচ সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে দিশেহারা।এ অবস্থায় দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ত্যাগী ও সৎ নেতৃত্বকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।
তিনি আরো বলেন,“জনগণ আর চাঁদাবাজ-দুর্নীতিবাজদের মুখ দেখতে চায় না। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।” তিনি দেশের তরুণ সমাজকে নৈতিকতা ও মূল্যবোধের পথে ফিরে আসার আহ্বান জানান এবং ভোটাধিকার
রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন।
ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গৌরবময় ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা উপযোগীদের শান্তির জনপদে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…
বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…
কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…