বাগেরহাটে হুড়কা ইউপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়ন পরিষদের (ইউপি) আইসিটি কক্ষে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হুড়কা ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোজাহিদুর রহমান বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ৬ নম্বর হুড়কা ইউনিয়নের ছাড়াখালী গ্রামের আকরাম শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ তার এক আত্মীয়ের ভোটার তালিকা স্থানান্তরের কাজের জন্য ইউপি কার্যালয়ে যান। প্রয়োজনীয় কিছু কাগজপত্র না থাকায় তাকে সেগুলো সংগ্রহ করে আনতে বলা হয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে পরিষদ ত্যাগ করেন।

পরদিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদ আলী পুনরায় ইউপি কার্যালয়ের আইসিটি কক্ষে প্রবেশ করে অকথ্য ভাষায় গালি দেওয়া শুরু করেন এবং টেবিলের উপর থাকা কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করেন। এ সময় তিনি উদ্যোক্তা তীলক মণ্ডল ও রুনু বিশ্বাসকে হুমকি দিয়ে গালাগাল করেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে তিনি আরও উত্তেজিত হয়ে ওঠেন। এতে উদ্যোক্তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসকে অবহিত করেন।

হুড়কা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোজাহিদুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদে প্রতিদিন শত শত মানুষ সেবা নিতে আসেন। তাদের কাজ যথাযথভাবে সম্পন্ন করতে উদ্যোক্তারা নিরলস চেষ্টা করেন। এভাবে কর্মচারীদের ওপর হামলা ও সরকারি সরঞ্জাম ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনায় আতঙ্কিত। দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।

বাগেরহাট প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

8 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago