প্রথম টেলিকম অপারেটর হিসেবে স্টারলিংকের রিসেলার হলো রবি

দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে স্টারলিংকের হাই-স্পিড ও লো-লেটেন্সি স্যাটেলাইট ইন্টারনেট সেবার অনুমোদিত রিসেলার হলো রবি আজিয়াটা পিএলসি।

এ লক্ষ্যে সম্প্রতি স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

চুক্তির আওতায় লোকাল প্রায়োরিটি ও গ্লোবাল প্রায়োরিটি ভিত্তিক স্টারলিংকের সেবা আনার পরিকল্পনা করেছে রবি; যা স্থায়ী ও ভ্রাম্যমাণ উভয় সুবিধা দেবে। ভিডিও কনফারেন্সিং, ই-লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ডিজিটাল কার্যক্রমকে সমর্থন করার পাশাপাশি সারাদেশে ডিজিটাল বিভাজন কমাতেও এটি ভূমিকা রাখবে।

রবি তার এন্টারপ্রাইজ সেলস চ্যানেল এবং অনুমোদিত খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব সেবা প্রদান করবে।

এছাড়া গ্রামীণ এলাকায় সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতে কমিউনিটি-শেয়ারিং ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, বাংলাদেশের ডিজিটাল বিভাজন দূরীকরণের ক্ষেত্রে এটি একটি রূপান্তরমূলক পদক্ষেপ। প্রান্তিক অঞ্চলে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট আনার মাধ্যমে স্থানীয় জনগণকে অপরিহার্য ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ দিচ্ছে রবি; যা অন্তর্ভুক্তি, উদ্ভাবন ও টেকসই অগ্রগতিকে বেগবান করবে।

উদ্যোগটির মূল লক্ষ্য হলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং দেশের প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর কাছে নির্ভরযোগ্য স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে দেওয়া— বিশেষত সেইসব অঞ্চলে যেখানে প্রচলিত নেটওয়ার্ক অবকাঠামো সীমিত বা অনুপস্থিত।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

14 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago