ঠাকুরগাঁওয়ে ভুট্টা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের বিরাশি বাজার এলাকায় ব্যবসায়ী রেজাউল ইসলামের বাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে। এ সময় চোরেরা রেজাউল ও তার পরিবারের অনুপস্থিতিতে তার ঘর থেকে নগদ এক লক্ষ টাকাসহ ৪ ভরির অধিক স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ভুট্টা-চাল ব্যবসায়ী রেজাউল একই এলাকার মইনউদ্দিনের ছেলে।

ব্যবসায়ী রেজাউল জানান, ঘটনার দিন তিনি ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। সন্ধ্যার দিকে তার পরিবারের লোকজন ঘরের দরজা লাগিয়ে পার্শ্ববর্তী গোডাউনের চাতালে বেড়াতে গিয়েছিলেন। তারা বাসায় ফিরে এসে তাদের ঘরের দরজা এবং ড্রয়ার খোলা দেখতে পান। তারা আরও দেখেন ড্রয়ারে রাখা প্রায় সাড়ে ৪ ভরি সোনার গয়না ও নগদ এক লক্ষ টাকা চুরি চুরি হয়ে গেছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago