বিভিন্ন দাবি, অভিযোগ ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে দীর্ঘদিন যাবত চলমান রয়েছে নেত্রকোনা পল্লী বিদ্যুত সমিতির গণ ছুটি কর্মসূচি। এতে অংশগ্রহণ করছেন পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মচারী কর্মকর্তা বৃন্দ। তাদের অভিযোগ এবং প্রত্যাশা….
১। শহীদ মিনারে টানা ১৬ দিনব্যাপী আন্দোলন গত ৫ জুন, ২০২৫ সরকারের লিখিত আশ্বাসে স্থগিত করা হয়। এরপর দীর্ঘ সময় অতিক্রম হলেও সহজে ও স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য কোন একটি বিষয়ের সুষ্ঠু সমাধান হয়নি।
২। হয়রানিমূলক গণবদলির কারণে এক মাসে সাত জন লাইনম্যান মৃত্যুর বিষয়টি অগ্রাধিকার দিয়ে গত ২৪ জুলাই কমিটি কিছু সুপারিশ করেন। দশ কর্মদিবসের মধ্যে উক্ত সুপারিশ বাস্তবায়নের জন্য আরইবি-কে নির্দেশনা দেওয়া হয়। অদ্যাবধি সেই সুপারিশ বাস্তবায়ন হয়নি এবং বিদ্যুৎ বিভাগও সে বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
৩। গত ৬ আগস্ট জামিন বাতিল করে একজন কর্মকর্তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে, যা বিদ্যুৎ বিভাগের আশ্বাসের সাথে সাংঘর্ষিক।
৪। পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন কোন সিবিএ কিংবা ট্রেড ইউনিয়ন নয়, দাবি আদায়ের জন্য অধিকার পরিষদ ধরনের সমিতির পক্ষের একটি প্লাটফর্ম। সমিতির পক্ষে কোন কথা বলার সুযোগ না রাখতে গত ১৭ আগস্ট নেতৃত্বে থাকা কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে।
৫। গত ১৭ আগস্ট থেকে অদ্যাবধি প্রায় ৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত, সংযুক্ত সহ পুনরায় হয়রানিমূলক দমন-পীড়ন শুরু করা হয়েছে।
৬। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতি প্রমাণিত হওয়া সত্ত্বেও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
৭। মাসের পর মাস শুধু একের পর এক কমিটি গঠনের প্রহসন চলছে। আরইবি কর্তৃক সমিতির কর্মীদের নিপীড়ন বন্ধ না হয়ে মাত্রা বৃদ্ধি পাচ্ছে। সমিতিতে চরম ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে, কোন কর্মপরিবেশ নাই। নিরুপায় হয়ে আবারও আন্দোলনে নামতে হয়েছে।
আমরা প্রাতিষ্ঠানিক মর্যাদা, বৈষম্যহীন ও নিরাপদ কর্মপরিবেশ চাই।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…