বরগুনা জেলা ভূমি কমিটি গঠন: অধ্যক্ষ মনিরুল সভাপতি, আবু জাফর সালেহ সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর মৃধা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

সমাজের অনগ্রসর ভূমিহীনদের সংগঠিত, নারী-পুরুষ সংগঠন করার কৌশল, ভূমিহীন বাছাই কার্যক্রমের সহায়তা, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা, আইনগত সহায়তা, মুক্তিযোদ্ধাদের খাসজমি বন্দোবস্ত, প্রান্তিক কৃষকদের ভূমি অধিকার, কৃষি ও ভূমি সংস্কার, জলমহল নীতিমালা অনুযায়ী প্রকৃত মৎস্যজীবীদের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে বরগুনা জেলা ভূমি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাবে অনুষ্ঠিত ভূমি কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন জাকির হোসেন মিরাজ।
বরগুনা জেলা ভূমি ও কমিটি গঠন সভায় সংগঠনের গঠনতন্ত্র ও কার্যাবলী নিয়ে আলোচনা শেষে বরগুনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম মনিরকে সভাপতি, চ্যানেল২৪ ও দৈনিক সমকালের বরগুনা জেলা প্রতিনিধি আবু জাফর মোঃ সালেহকে সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবীর মৃধাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আতাউর রহমান বাবুল, বরগুনা সদর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা আসমা, ইমরান হোসেন ফোরকান, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক জয়দেব রায়, আইন সহায়তা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক আব্দুল মালেক মিঠু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শিপ্রা রাণী, পরিবেশ বিষয়ক সম্পাদক ফটো সাংবাদিক আরিফুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন, বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, সাংবাদিক জাকির হোসেন মিরাজ, চিত্তরঞ্জন শীল ও মনির হোসেন কামাল।
ফিসারফোক ইন্টিগ্রেশন ফর সাসটেইনেবল হেবিট্যাট এন্ড ন্যাচারাল ইকোসিস্টেম ট্রান্সফারমেশন-ফিসনেট কর্মসূচির আওতায় বরগুনা জেলা ভূমি কমিটি গঠনসভা বাস্তবায়ন করে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস), সহযোগিতায় ছিল ওশান গ্রান্ডস ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।
বরগুনা জেলা ভূমি কমিটি গঠন সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)’র প্রকল্প ব্যবস্থাপক সুবোধ বিশ্বাস, সঞ্চালনায় ছিলেন মিল অফিসার মোঃ হারুনুর রশিদ ও সিনিয়র ফিল্ড অফিসার যশোমন্ত মল্লিক।
সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃপক্ষ জানান, এই কমিটির লক্ষ্য হলো রাষ্ট্রীয় খাস সম্পদে ভূমিহীনদের অধিকার ও অভিগম্যতা প্রতিষ্ঠায় সহায়তা করা এবং ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও প্রান্তিক কৃষকবান্ধব করতে কার্যকর ভূমিকা রাখা
মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago