নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীকে মারধরের ঘটনায় ভূয়া সাংবাদিক গ্রেফতার

নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীকে মারধরের অভিযোগে ভূয়া সাংবাদিক অমিতাভ বিশ্বাসকে (৩৫) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, খালিয়াজুড়ি উপজেলার কাদিরপুর গ্রামের অমর চন্দ্র বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাস সহ আরও দুইজন গত (৩ সেপ্টেম্বর) বুধবার সাড়ে ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে অফিস সহকারী মোহাম্মদ রাসেল হায়দারের কাছে একজন “দৈনিক আমার সংবাদ” পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় এবং অন্য একজন পুরুষ এবং নারী অন্যান্য পত্রিকার সাংবাদিক তার কাছে অনৈতিক সুবিধা চায়। তিনি দিতে অপারগতা প্রকাশ করলে তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এ নিয়ে ভূয়া সাংবাদিক পরিচয়ধারীরা ও অফিস সহকারী রাসেলের মাঝে বাকবিতন্ডা হয়। পরে অফিসের অন্যান্য স্টাফরা এসে তাদের অফিস থেকে বের করে দেয়। বিকেল সাড়ে তিনটার দিকে অফিস সহকারী রাসেল হায়দার দুপুরের খাবার খেয়ে অফিসের গেইটে আসলে অমিতাভ ও তার সহযোগী একজন পুরুষ ও আরেক জন নারী তার উপর হামলা চালায় ও অফিস প্রাঙ্গনে থাকা গাছের একটি ডাল ভেঙ্গে তাকে বেধড়ক প্রহার করে। এ সময় রাসেলের আর্তচিৎকারে অফিসের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরও জানায়, এ ঘটনায় আহত রাসেল হায়দার বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ভূয়া সাংবাদিক অমিতাভ বিশ্বাসকে গ্রেফতার এবং বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।

নেত্রকোনা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago