বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়ায় নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাংগালপাড়া ও কুতুবেরচর গ্রামে জিঞ্জিরাম নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের জিঞ্জিরাম নদীর ভাঙনের শিকার বাংগাল পাড়া ও কুতুবেরচর এলাকা পরিদর্শন করেন তিনি। এই পরিদর্শনের মাধ্যমে তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। ভাঙনের তীব্রতা দেখে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে তাৎক্ষণিক কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং যাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে তাদের ঢেউটিন, খাদ্য সামগ্রী সহ তাদের পনর্বাসনের আশ্বাস দেন।
কর্মকর্তাদের কাছে আশ্বাস পেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ।পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব সুজন আলী, ইউপি সদস্য শেখ ফরিদ, ইউপি সদস্য আকরাম হোসেন সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন ।
এসময় নদীর তীব্র ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জোরদাবি জানান এলাকাবাসী।

মোঃ শিহাব মাহমুদ বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago