এক্সপ্রেস প্রতিবেদক
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ও ভালাইপুর বাজারে জেলা টাস্কফোর্স ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সার ও কীটনাশকের দুটি প্রতিষ্ঠান মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় চুয়াডাঙ্গার আলুকদিয়া ও ভালাইপুর বাজারে জেলা টাস্কফোর্স ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার-কীটনাশক, বীজ, সবজি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় আলুকদিয়া এলাকার মেসার্স বিশ্বাস ট্রেডার্স নামক সার ডিলার প্রতিষ্ঠানে পুর্বে সতর্ক করা সত্ত্বেও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রি করা অর্থাৎ ১৩৫০ টাকার সার ১৫২০ টাকায় বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি, যথাযথভাবে ভাউচার প্রদান না করা ও ২০২১ সালের মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মেয়াদ টেম্পারিং করে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বিক্রিয় করার প্রমাণ পাওয়া যায়। আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. ইকতিয়ার উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০, ৫১ ও ৫৫ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ টেম্পারিং কীটনাশকগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। পরবর্তীতে ভালাইপুর এলাকায় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স দিশা এগ্রো ট্রেডিংয়ে তদারকিতে সরকার নির্ধারিত মুল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. সাদিকুর রহমানকে ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে সবজি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রি, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। এছাড়া ব্যবসায়ীদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানের সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আনিসুর রহমান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি। আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…