রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীতে মাছ ধরতে এসে নিখোঁজ হওয়ার ২৬ ঘন্টা পর মেহেদী হাসান মুহিতের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে শখের বসে মুহিত সহ ৫ বন্ধু মিলে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনিয়া এলাকায় তিস্তা নদীতে মাছ ধরতে আসে। নদীর তীরে হাত দিয়ে তারা মাছ ধরতে থাকে। সাঁতার না জানায় দুপুরে নদীর গভীরে ডুবে নিখোঁজ হয় মুহিত।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের কেল্লার পার এলাকায় তিস্তা নদীতে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
মুহিত লালমনিরহাট জেলার কালিগঞ্জ তুষভান্ডার কাশিরাম এলাকার আশরাফ উল আমিন হেলাল মাস্টারের ছেলে। সে চীনের একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ডিপ্লোমা কোর্সে অধ্যয়রত ছিল।
লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী জানান, মুহিতের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…