বগুড়ায় বার্মিজ চাকু সহ ২ জন গ্রেপ্তার

বগুড়া শহরে ধারালো অস্ত্র ও বার্মিজ চাকু নিয়ে মহড়া দেওয়ার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার উপশহর নিশিন্দারা চকরপাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নিশিন্দারা মন্ডলপাড়া মহল্লার মামুনুর রশিদের ছেলে শাফিউল শিওন (২৭) এবং নিশিন্দারা পূর্ব খাঁপাড়ার আব্দুল মজিদের ছেলে আল আমিন (২১)। তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের হয়েছে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, ওই দুই যুবক প্রকাশ্যে চাকু নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির পাশে চকরপাড়ার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের সামনে এবং চকরপাড়া মসজিদের কাছ থেকে তাদের আটক করা হয়। তিনি আরও জানান শহর ও সদর এলাকায় অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে পুলিশের টহল বাড়ানো হয়েছে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago