সিরাজগঞ্জের রায়গঞ্জে গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২ টার দিকে শৌলি সবলা গ্রামের স্থায়ী বাসিন্দা হাবিবুর রহমানের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের লাইনে স্ফুলিঙ্গ ছুটে আগুনের সূত্রপাত হয়। প্রথমে আগুন ধরে বাড়ির গোয়াল ঘরে, যেখানে বাঁধা ছিল তিনটি গরু। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং তিনটি গরু আগুনে ঝলসে মারা যায়। পাশাপাশি গোয়ালঘর, খড়ের পালা ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে ভুক্তভোগী হাবিবুর রহমানের বাম হাত আগুনে ঝলসে যায়।
এসময় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হলেও প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হাবিবুর রহমান। তিনি জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘর দেখে ঘরে যান, হঠাৎ বিদ্যুতের স্পার্ক থেকে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে বাইরে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়।
ঘটনার পর স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারকে সান্ত্বনা দেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আজ সকালে১১টায় হাবিবুর রহমানকে নিয়ে উপজেলা অফিসে দেখা করেন তারা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ূন কবির এ আকস্মিক দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে প্রাথমিক সহায়তা হিসেবে ৬০০০ টাকা প্রদান করেন।
এই সহায়তায় কিছুটা আশ্বস্ত হয়েছেন হাবিবুর রহমান।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…