বগুড়া আদমদীঘিতে মাদকের ছড়াছড়ি, ঝুঁকিতে কিশোর-যুবক

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মতৎপরতা কমে যাওয়ায় আদমদীঘি উপজেলা সদর আশেপাশের গ্রামাঞ্চলে মাদক কেনা-বেচা ও সেবন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকার সুযোগে একশ্রেণির পেশাদার মাদক ব্যবসায়ী অধিক মুনাফার আশায় ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, টেপেন্ডা ইনজেকশনসহ নানা ধরনের নেশাজাত দ্রব্য আদমদীঘির বিভিন্ন এলাকায় পাচার ও মজুত করছে। এসব মাদক অভিনব কায়দায় ট্রেন, বাস ও মোটরসাইকেলযোগে এনে স্থানীয় ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা সরবরাহ করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার ইউনিয়ন, ছাতনী ঢেকড়া, নওগাঁ শহর, আদমদীঘি বাজার, শালগ্রাম বাজার,তালশন, তেতুলিয়া, শিবপুর, কুসুম্বী, চাঁপাপুর বাজার, কুন্দগ্রাম, ছাতিয়ানগ্রাম, বড় আখিরা মন্ডলপাড়া, ঢাকার রোড, সিংড়াপাড়া, দিঘীর পাড়, সালগ্রামসহ বিভিন্ন এলাকা মাদকের জমজমাট ব্যবসার আখড়ায় পরিণত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান কমে যাওয়ায় তারা অধিক লাভের আশায় ব্যবসা সম্প্রসারণ করেছেন। ফলে উপজেলার আনাচে-কানাচে মাদকদ্রব্য ছড়িয়ে পড়ছে, যা নিয়ে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। স্কুল-কলেজগামী কিশোর ও যুবকরাও এই ভয়াবহতায় জড়িয়ে পড়ছে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “আদমদীঘি উপজেলায় মাদক বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে।

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

20 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

30 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago