Categories: খেলা

রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ’ ফুটবল চ্যাম্পিয়নদের সংবর্ধনা

গত ২০ আগস্ট রংপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ‘জুলাই ৩৬ গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গঙ্গাচড়া উপজেলা দল রংপুর সদর উপজেলা দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এদিকে দলটি চ্যাম্পিয়ন হওয়ায় শোভাযাত্রার আয়োজন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। শোভাযাত্রায় অংশ নেয় বিজয়ী খেলোয়াড়, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে ৯টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ঘুড়ে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। সন্ধ্যার পর চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা জানানো হয়।

কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু জাফর। আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা।

প্রধান অতিথি আবু জাফর বলেন, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ এবং সৃষ্টিশীল পথে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, গঙ্গাচড়ার তরুণরা ফুটবলে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছে। আমরা আশা করি তাদের এই প্রতিভা ভবিষ্যতে দেশকে গর্বিত করবে।

সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে চ্যাম্পিয়ন দলের আনন্দ আরও বাড়িয়ে তোলে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রংপুর জেলার আটটি উপজেলা থেকে বিভিন্ন দল অংশ নেয় এই প্রতিযোগিতার। শেষ পর্যন্ত ফাইনালে গঙ্গাচড়া উপজেলা দল চ্যাম্পিয়ন হয়।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago