মেহেরপুরে বি এন পির দু’পক্ষের সংঘর্ষে নিহত -১

মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামে প্রতিপক্ষের থাপ্পড়ে মফেল আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই অভিযুক্ত সাবদার আলী (৪০) কে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি (অপারেশন) সেলিম জাহাঙ্গীর। নিহত মফেল আলী ওই গ্রামের জামালউদ্দিনের ছেলে। আটক সাবদার আলী একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবদার আলী তার মায়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মাকে মারধর করেন। এসময় স্থানীয় ইউপি সদস্য কাশেম আলী তাকে বাধা দিলে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান সাবদার। পরে ঘটনাস্থলে উপস্থিত মফেল আলী সাবদারকে বকাঝকা করলে তিনি উত্তেজিত হয়ে মফেল আলীকে ধাক্কা ও থাপ্পড় মারেন। এতে মফেল আলী জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি (অপারেশন) সেলিম জাহাঙ্গীর জানান, “প্রাথমিকভাবে মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি, তবে একটি জিডি হয়েছে। জিডির ভিত্তিতে সাবদার আলীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago