ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে- – জয়নুল আবেদিন ফারুক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি নেতা কর্মীরা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড হইতে মিছিল সহকারে শোডাউন ও শোভাযাত্রা নিয়ে সেনবাগ উপজেলা সদরে উপস্থিত হয়।
সকাল ১১ টার সময সেনবাগ পৌর বিএনপি’র সাবেক সভাপতি মাস্টার আব্দুল হান্নান লিটন এর সভাপতিত্বে সেনবাগ থানার মোড়ে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থেকে ৫ বারের জনগণের নির্বাচিত সংসদ সদস্য সাবেক বিরোধীদলীয় চিফ-হুইপ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা কমিটির সদস্য মিয়া মোহাম্মদ ইলিয়াস, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভানেত্রী তামান্না ফারুক থীমা, সেনবাগ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, ৯ নং নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, সাবেক পৌর সাধারণ সম্পাদক মোঃ শহিদ উল্লাহ, সেনবাগ সরকারি ডিগ্রী কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর, জিএস সহিদ,শোনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু,উপজেলা যুবদলের আহবায়ক শাহাব উদ্দিন রাসেল, উপজেলা শ্রমিক দলের আহবাযক মোঃ বেলাল, সদস্য সচিব হাজী জাফর, পৌর যুবদলের আহ্বায়ক মহিন উদ্দিন,
জনসভা চলাকালে ৬ নং কাবিলপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দলের উদ্যোগে জহির – মোস্তাফিজ, মহিন – ,দুলাল, শামসুল হক সামু – বাচ্চু, শ্যামল, শাহাবুদ্দিন ও মানিক মেম্বারের নেতৃত্বে একটি বিশাল মিছিলের শোডাউন উপস্থিত নেতাকর্মীদের নজরে পড়ে। প্রধান অতিথির জয়নুল আবেদিন ফারুক বলেন, আর ঘরে বসে থাকার সময় নেই ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। যারা ১৭ বছর রাজপথে ছিলেন আপনাদের মনোনীত ব্যক্তিকে বিএনপি’র নেতা তারেক রহমান ধানের শীষ প্রতীক দিয়ে আবারো প্রমাণ করবে যারা আন্দোলন সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী দল বিএনপির সকল কর্মসূচি পালন করেছে তারা ধানের শীষের প্রকৃত দাবিদার।এখন আর স্বৈরাচার সরকার নেই, এখন মরা মানুষ আর কবর থেকে উঠে ভোট দিবে না, এক মাথায় এক ভোট হবে সরকার যদি সুস্থ নির্বাচন পরিচালনা করতে পারে ইনশাআল্লাহ বিএনপি আবারো ক্ষমতায় আসবে,

মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

4 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

1 month ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

1 month ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago