দশমিনায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলাঃ তিনজন আহত

পটুয়াখালীর দশমিনায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—আলী আকবর মেলাকার, আলতাজ বেগম ও বিউটি বেগম (সেলিনা)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জালাল উদ্দিন পরিবারের সঙ্গে মানিক বিশ্বাস গংদের বিরোধ চলছিল। বুধবার সকালে ইট পরিষ্কারের নাম করে তাদের বসতঘরে পানি ছেড়ে দেওয়া হয়। এতে প্রতিবাদ জানালে মানিক বিশ্বাস, রুহুল আমিন বিশ্বাস, ধলু বিশ্বাস, জামাল বিশ্বাস, ইমরান বিশ্বাস, মনির বিশ্বাস ও শানু বিশ্বাসসহ ১২-১৪ জন মিলে হামলা চালায়।

গুরুতর আহত আলতাজ বেগম জানান, “প্রতিদিন ইট পরিষ্কারের অজুহাতে আমাদের ঘরে পানি ঢোকানো হয়। নিষেধ করায় আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এর আগেও তারা আমাদের জমি দখল করেছে। আমরা ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত মানিক বিশ্বাস বলেন, “একই এলাকায় বসবাস করি। আমার ভবন নির্মাণের ইট পরিষ্কারের পানি তাদের বাড়িতে গিয়েছিল। এ নিয়ে কথা কাটাকাটির সময় তারা গালমন্দ করে ।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

10 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

12 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

12 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

12 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

15 hours ago