Categories: জাতীয়

মহেশপুরের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৩৬

এক্সপ্রেস ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকসহ ৩৬ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি জানিয়েছেন ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ। গত ২৪ ঘণ্টার মধ্যে উপজেলার মাটিলা, বাঘাডাঙ্গা, সামান্তা খোসালপুর ও শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১২ জন নারী, ৮ জন শিশু ও ১৬ জন পুরুষ রয়েছে।
এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ বলেন, বিজিবি সীমান্তে সর্বা সতর্কস্থায় রয়েছে। ঝিনাইহের মহেশপুর ৭২ কিলোমিটার বর্ডার রয়েছে। এর মধ্যে ১২ কিলোমিটার কাঁটাতার বিহীন। এসব এলাকার সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে বেশ কয়েকজন ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করছে, এমন খবরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানে এক ভারতীয় নাগরিকসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার পর হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য-চলতি নভেম্বর ২০২৪ মাসে এ পর্যন্ত সর্বমোট ১১৪ জনকে অবৈধ সীমান্ত অতিক্রমের সময় মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা হতে আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago