রাণীনগরের সাংবাদিক বাবলু কর্মকার আর নেই

নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার শ্রীদাম কর্মকার বাবলু মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর। তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
‎শ্রীদাম কর্মকার বাবলু ২০০৪ সাল থেকে বিভিন্ন পত্রিকায় রাণীনগর উপজেলা প্রতিনিধি হিসেকে কর্মরত ছিলেন। ২০১৮ সাল থেকে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক-চাঁদনী বাজার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

বাবলু কর্মকার উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের মৃত শ্রীমন্ত কর্মকারের ছেলে। সে বেশ কিছু দিন ধরে শারীরিক নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে স্থানীয় শ্মশানে তার শবদাহের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

‎তার মৃত্যুতে রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম ও মো: ওহেদুল ইসলাম মিলন,সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদসহ প্রেসক্লাবের সকল সদস্য তার বিদেহী আত্তার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago