রাণীনগরে ঝড়ে নৌকা ডুবে মৎস্যজীবি নিহত

নওগাঁর রাণীনগরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে লোকমান হোসেন (৫৩) নামে এক মৎস্যজীবি নিহত হয়েছেন। সোমবার মধ্য রাতে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর নামক বিলে এই ঘটনা ঘটে। তার মরদেহ মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত লোকমান হোসেন উপজেলার হরিশপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
‎ লোকমান আলীর ছোট ভাই বাবু প্রামানিক বলেন,আমরা ৬জন মিলে এক নৌকা নিয়ে বিলে মাছ ধরতে যাই। রাত আনুমানিক ২টার দিকে নৌকা থেকে জাল পানিতে ছেরে দেওয়ার পর পরই হঠাৎ করে ঝড় উঠে আমাদের নৌকা পানিতে ডুবে যায়। এসময় যে যার মতো সাঁতার কাটিয়ে কিনারে উঠলেও আমার ভাই আর ওঠতে পারেনি। তাকে অনেক খোঁজা খুজি করেও সন্ধান করতে পারিনি। পরে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বিলের মধ্যে আমার ভাইয়ের ভাসমান লাশ পাওয়া যায়।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago