শহীদ জিয়াই ছিলেন বাংলাদেশের জণগনের রক্ষাকবচ– আনিসুর রহমান আনিস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া গবেষণা পরিষদ বিস্তারিত কর্মসূচি পালন করে।এ উপলক্ষে সকাল ১০ টায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েল,শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক মো: জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো:মাহফুজুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক আজিম হোসেন, ঢাকা মহানগর নেতা ডা:মো:আবির হোসেন, ইন্জিনিয়ার মো: মাহবুব হোসেন, এম ইসলাম জাহিদ,কাইয়ুম আজাদ, মিলন মিয়া,মো:মহসিন হোসেন প্রমুখ। এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,বিএনপি বাংলাদেশের সর্ব বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল।শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এ দল দেশের মাটি ও মানুষের কল্যানের জন্য রাজনীতি করে যাচ্ছে। এ দলে চাঁদাবাজ,টেন্ডারবাজ ও জুলুমবাজদের স্হান হবে না। তিনি সকল নেতা কর্মীদের তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।আনিসুর রহমান আনিস আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে দেশে অন্য কোন দল থাকত না।সংবাদপত্রের অস্তিত্ব বিপন্ন হতো। শহীদ জিয়াই দেশে বহুদলীয় গনতন্ত্র পূন:প্রতিষ্ঠা করেন। তিনিই ছিলেন বাংলাদেশের জণগনের রক্ষাকবচ।।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago