এক্সপ্রেস মুজিবনগর
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের অনলাইন ক্যাসিনো ও মাদক ব্যবসায়ী সোহাগ হোসেনকে (৩২) নাইন এমএম পিস্তল ও অস্ত্র গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার রাত ৯ দিকে এ অভিযান চালানো হয়। আটক সোহাগ হোসেন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অনলাইন ক্যাসিনো এবং মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
অভিযান সুত্রে জানা গেছে, অনলাইন ক্যাসিনো ও মাদক ব্যবসায়ীরা অস্ত্র গুলি নিয়ে এসেছে এমন গোপন খবর পায় যৌথ বাহিনী। সোমবার সকালে অভিযান চালিয়ে সোহাগকে তার বাড়ি থেকে একটি চাইনিজ কুড়াল ও ২টি মোবাইল ফোন কয়েকটি সিমসহ আটক করা হয়। এরপরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিতে সদর উপজেলার আশরাফপুর গ্রামের ঝুকিপাড়া শশ্মানঘাট সংলগ্ন মাঠ থেকে জার্মানির তৈরী একটি নাইনএমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটক সোহাগের নামের অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে বলে জানান মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…