দশমিনায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের চরহাদী ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে চরহাদী গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড সভাপতি বারেক হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিপন হাওলাদার।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম প্যাদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাওসার আলম হিরন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক মীর এবং সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম।

সভায় আরও বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল হাওলাদার, সাধারণ সম্পাদক জহিরুল প্যাদা, সিনিয়র সহ-সভাপতি কাওসার আলম হিরন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলামিন মোল্লা ও আবু আব্দুল্লাহ  এবং স্থানীয় ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দলীয় কার্যক্রম জোরদার করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago