‘দেশের স্বাধীনতা ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জেনারেল ওসমানী’ঃ সিলেটের সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী

সিলেটে নানা আয়োজন মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে হজরত শাহজালাল মাজারে বঙ্গবীর ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত করেছেন বিভিন্ন সংগঠনের নেতারা।

এ ছাড়া ওসমানী জাদুঘরের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে তার নেতৃত্ব ও দূরদর্শিতার কারণেই মুক্তিকামী জাতি সংগঠিত হয়ে বিজয়ের পথে এগিয়ে যায়।

তিনি বলেন, ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সিলেটের দিরাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। ব্রিটিশ সেনাবাহিনী ও পাকিস্তান সেনাবাহিনীতে দীর্ঘ কর্মজীবন শেষে জাতির সংকটময় মুহূর্তে তিনি হয়ে ওঠেন স্বাধীনতা সংগ্রামের পথপ্রদর্শক। মুক্তিযুদ্ধের সময় তার সাহসী সিদ্ধান্ত, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা মুক্তিকামী বাঙালিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আজও জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বঙ্গবীর এম এ জি ওসমানীকে। তার অমর অবদান চিরকাল বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। তিনি বঙ্গবীর ওসমানীর রুহের মাগফিরাত কামনা করেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সিলেট ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, দৈনিক খবরপত্রের সিনিয়র সাংবাদিক ও সিলেট ব্যুরো প্রধান এম এ মতিন, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, অ্যাডভোকেট নুর উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফারুক হোসেন। স্বাগত বক্তব্য দেন সিলেট ওসমানী জাদুঘরের সহকারী কিপার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান শেষে বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে, জাতীয় জনতা পার্টির সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃত্বে শাহজালাল মাজারে বঙ্গবীর ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত করে দলটির সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির আইনবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম খান, জাতীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সহসভাপতি প্রফেসর আব্দুল মুহিত

স্টাফ রিপোর্টার

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago