ডাকসু নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস করুনঃ ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন নিশ্চিত করতে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ডাকসু নিয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘ডাকসু নির্বাচন চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এই বিষয়ে কোনো রাখঢাক নেই।অভ্যন্তরীণ, বহিস্থ এবং বহুমুখী বাধা-বিপত্তি আসবেই এবং আসছে। এই যে মামলা-মোকদ্দমা হচ্ছে, এগুলোও বাধা-বিপত্তির অংশ। আমরা অংশীজনদের নিয়ে এসব বাধা মোকাবেলা করেছি।’

তিনি বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে আমরা যতটুকু আশা করেছিলাম তার চেয়ে পরিস্থিতি ভালো আছে।কারণ ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদের সাড়া আছে।’

তিনি আরো বলেন, ‘৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই। তবে আগামীকাল এ রিটের শুনানি আছে। আমাদের ১২ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হয়েছে।Vতারা প্রয়োজনমতো বিশ্ববিদ্যালয়কে আইনি সহায়তা দেন।’

এই মুহূর্তে ঐক্য ধরে রাখা একান্ত দরকার জানিয়ে ড. নিয়াজ আহমদ খান আরো বলেন, ‘ছাত্রদের দাবির জন্যই সাহস করে অনেক রকম সীমাবদ্ধতার মধ্যে অংশীজনদের সাথে নিয়ে মাঠে নেমেছি। তাই বলব পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে।’

প্রার্থী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ধৈর্যের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে যাবতীয় ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের সামনে এগোতে হবে। তাই ধৈর্য ধরে অবান্তর কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে এবং সর্বাবস্থায় তথ্য উন্মুক্ত করে দিতে হবে।

স্টাফ রিপোর্টার

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

19 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

30 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago